Don't Miss
Home / হোম স্লাইডার / ঋতুপর্ণাকে শ্রীলেখা মিত্রর উপদেশ
শ্রীলেখা

ঋতুপর্ণাকে শ্রীলেখা মিত্রর উপদেশ

এমএনএ বিনোদন ডেস্কঃ বামপন্থি শ্রীলেখা রাজনৈতিক বিষয় নিয়ে বরাবরই সরব। এসএসসি দুর্নীতিকাণ্ড নিয়ে মমতা সরকারকে একহাত নিয়ে ছাড়েননি। এবার তার নিশানায় ঋতুপর্ণা। কেন?

তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফে ঋতুপর্ণার কাছে এসএসসি দুর্নীতি নিয়ে তার মতামত জানতে চাওয়া হয়েছিল। জবাবে অভিনেত্রী বলেন, ‘বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। একটু সময় নিয়ে ভেবে উত্তর দেব’। সিনিয়র অভিনেত্রীর এহেন গা বাঁচানো জবাবে আপত্তি শ্রীলেখার।

ঋতুপর্ণার সেই বয়ানের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘এই পোস্টটা অন্তত পার্সোনাল ভেবো না ঋতু (ঋতুপর্ণা)। জানি তুমি সিনিয়র, অনেক বেশি সফল আমার থেকে, তোমার পরিচিতের সংখ্যার শেষ নেই এবং তারা খুব পাওয়ারফুল। কিন্তু রাজ্যের এ অবস্থায় এই উত্তরটা… জীবনটা শুধু একা বাঁচার নয়, শুধু নিজের লাভের কথা ভাবা নয়, তার থেকে অনেকটা বড়।

একটু সময় নিয়ে দেখো এসব চাকরি না পাওয়া ছেলেমেয়েদের কষ্ট, যদি উত্তর খুঁজে পাও। ভালো দেখো’।

এমন পোস্টের জন্য তাকে ‘ভুগতে হবে’ এ কথা জানাতেও ভোলেননি শ্রীলেখা। এই পোস্টের জন্য অনেকই শ্রীলেখার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘অকপট সত্যি বলার জন্য সাহস লাগে, আর সেটি সবার মধ্যে থাকে না। তোমার মধ্যে আছে বলেই তুমি সবার থেকে আলাদা’।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই রাজ্য সরকারের তরফে ‘বঙ্গভূষণ’ সম্মান পেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...