Don't Miss
Home / জাতীয় / আজমির শরিফ পরিদর্শনে রাজস্থান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজমির শরিফ পরিদর্শনে রাজস্থান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ ভারত সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমীরের খাজা গরীবে নওয়াজ দরগাহ শরীফ জিয়ারত করতে রাজস্থানে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আজ (স্থানীয় সময়) সকাল ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় নফল নামাজ ও মোনাজাত করবেন বলেও জানান তিনি।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সুফি মঈনুদ্দিন চিশতীর মাজার খাজা গরীব নওয়াজ দরগাহ শরীফে ফাতেহা পাঠ ও মোনাজাত করে কিছু সময় কাটাবেন।

পরে শেখ হাসিনা আজমির দরগাহ শরীফের বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন।

এর আগে, ফ্লাইটটি নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সকাল ৯টা ১২ মিনিটে ছেড়ে আসে।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...