Don't Miss
Home / সাহিত্যপাড়া / হানিমুন থেকে ফিরেই সুখবর দিলেন অভিনেত্রী পূর্ণিমা
পূর্ণিমা

হানিমুন থেকে ফিরেই সুখবর দিলেন অভিনেত্রী পূর্ণিমা

এমএনএ বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা বিয়ে-হানিমুন সেরে আবার অভিনয়ে ফেরার খবর দিয়েছেন। তবে তিনি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেননি। অবশেষে সেই অপূর্ণতা পূরন হলো তার।

সরকারি অনুদানের সিনেমায় অভিষেক হচ্ছে পূর্ণিমার। সিনেমার নাম ‘আহারে জীবন’ । পরিচালনা করবেন ছটকু আহমেদ। বুধবার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

পূর্ণিমা বলেন, ছটকু ভাই আমাদের চলচ্চিত্রের প্রখ্যাত একজন প্রবীণ পরিচালক। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এবং সিনেমাতে আমাকে দোলা চরিত্রটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেছেন। গল্পটা চমৎকার। আর সর্বোপরি এটি সরকারি অনুদানের সিনেমা। সব মিলিয়েই ভেবেচিন্তে সিনেমাটি কাজ করতে যাচ্ছি। যেহেতু ছটকু ভাই গুণী একজন নির্মাতা, তাই আমার বিশ্বাস কাজটি বেশ ভালো হবে।

আগামী ১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে। এদিকে পূর্ণিমা অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘জ্যাম’ ও ‘গাঙচিল’।

বিয়ের পর এতদিন স্বামীকেই সময় দিয়েছেন পূর্ণিমা। সেরেছেন হানিমুনও। তবে অনেক দিন ধরে নতুন কোনো সিনেমায় যুক্ত হচ্ছিলেন না ‘হৃদয়ের কথা’র নায়িকা।

গত ২৭ মে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। বিয়ের দুই মাসের মাথায় ২১ জুলাই খবরটি সংবাদমাধ্যমে প্রকাশ করেন তিনি। পাত্র আশফাকুর রহমান রবিন পেশায় একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। বিয়ের পর এ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দার জন্য কাজ করতে যাচ্ছেন এ নায়িকা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...