Don't Miss
Home / সাহিত্যপাড়া / সবাইকে ‘বিউটি সার্কাস’ দেখার আহবান জানালো জয়া আহসান
বিউটি সার্কাস

সবাইকে ‘বিউটি সার্কাস’ দেখার আহবান জানালো জয়া আহসান

এমএনএ বিনোদন ডেস্কঃ সিনেমা হলে ‘বিউটি সার্কাস’ দেখার পর সবাইকে ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

ছয় বছর আগে ছবিটির শুটিং শুরু করেছিলেন জয়া আহসান। নানা প্রতিকূলতা ও অর্থ সঙ্কটরে কারণে ছবিটির শেষ করতে দেরি হয় নির্মাতা মাহমুদ দিদারের। অবশেষে আজ (শুক্রবার) মুক্তি পেয়েছে ছবিটি।

ছবি মুক্তির প্রথম শোতেই রাজধানীর সিনেপ্লেক্সে ছবিটি দেখতে হাজির হন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। ছবিটি দেখার পর জয়া বলেন, ‘ছবিটি দেখার পর প্রশ্ন জেগেছে এমন ঝুঁকিপূর্ণ দৃশ্যে আমি শুটিং করেছিলাম? তবে ছবিটি দেখার পর আমার কষ্ট স্বার্থক হয়েছে।’

সরকারি অনুদানে নির্মিত ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন জয়া। এই ছবির মধ্য দিয়ে দেড় বছর পর দেশের পর্দায় ফিরছেন জয়া আহসান।

জয়া ছাড়াও এতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ুন সাধু প্রমুখ।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...