Don't Miss
Home / সাহিত্যপাড়া / অর্থ আত্মসাতের মামলায় জামিন পেলেন জ্যাকুলিন
জ্যাকুলিন

অর্থ আত্মসাতের মামলায় জামিন পেলেন জ্যাকুলিন

এমএনএ বিনোদন ডেস্কঃ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে অর্থ আত্মসাতের মামলার অভিযোগ পত্রে নাম উঠেছিল বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের। একারণে বেশ আইনি জটিলতা পোহাতে হয় তাকে। এবার যেন হাফ ছেড়ে বাঁচলেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) এ মামলায় জামিন পেয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে অনেকদিন ধরে ভারতীয় পুলিশের নজরদারিতে ছিলেন জ্যাকুলিন। বেশ কয়েকবার প্রশাসনের জেরার মুখে পড়তে হয় তাকে। এ তারকার বিদেশ যাত্রার ওপরও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা।

গেল মাসে জ্যাকুলিনের নামে অভিযোগ দাখিল করে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেসময় তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই তারকা। ইডির তদন্ত পদ্ধতিকে ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে দিল্লীর একটি আদালতে জামিনের আবেদন করেছিলেন তিনি। সেই আবেদনের প্রেক্ষিতেই তার জামিন মঞ্জুর করেছে আদালত।

জামিন পেলেও জ্যাকুলিনের সঙ্গে সুকেশের নাম জড়িয়ে গেছে ভালোভাবেই। তাদের দহরম মহরমের গল্প এখন টক অব দ্য কান্ট্রি । ধনকুবের বন্ধুটির থেকে মাঝে মাঝেই তিনি মহামূল্যবান উপহার পেতেন। এছাড়া ভ্রমণের জন্য সুকেশের ব্যক্তিগত বিমানও ব্যবহার করতেন তিনি। এসব এখনও বি-টাউনের চর্চিত বিষয়।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...