Don't Miss
Home / সাহিত্যপাড়া / একই দিনে নতুন সিনেমার শুটিংয়ে অপু ও বুবলী
অপু বিশ্বাস

একই দিনে নতুন সিনেমার শুটিংয়ে অপু ও বুবলী

এমএনএ বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার আলোচিত দুই তারকা অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে অভিনয় করার পাশাপাশি বিয়ে, বিচ্ছেদ ও সন্তান ইস্যুতে আলোচনায় আসেন এই দুই অভিনেত্রী।

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সর্বাধিক সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। অন্যদিকে শাকিবের হাত ধরেই রুপালি পর্দায় আগমন হয় বুবলীর। জুটি বেধে করেছেন ১২টি সিনেমার কাজ।

এবার জানা গেল এই অভিনেত্রী একই দিনে নতুন সিনেমার কাজ শুরু করেছেন।

তবে একসঙ্গে তারা অভিনয় করছেন না। ভিন্ন ভিন্ন দুটি সিনেমায় একই দিনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তারা।

বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং করছেন মানিকগঞ্জে। সরকারি অনুদান পাওয়া এই সিনেমার প্রযোজকও অপু বিশ্বাস। নায়ক হিসেবে রয়েছেন সাইমন সাদিক।

অন্যদিকে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয় করছেন বুবলী। সিলেটে শুটিং শুরু হওয়া এই সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...