Don't Miss
Home / হোম স্লাইডার / প্রকৃতি রক্ষা করে প্রকল্প বাস্তবায়ন করুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকৃতি রক্ষা করে প্রকল্প বাস্তবায়ন করুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৃতি রক্ষা করে প্রকল্প বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রকল্প বাস্তবায়নে বারবার মেয়াদ বৃদ্ধি না করারও তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশ দেন তিনি।

সভা শেষে সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ের সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে প্রকৃতিকে ডিস্টার্ব করতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী। প্রকৃতির গুরুত্ব উনি উপলব্ধি করেছেন।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আজও উপকূলের একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী এই প্রকল্প নিয়ে আলোচনার সময় বলেছেন, উপকূল সেনসিটিভ এলাকা। সেজন্য উপকূলে সাবধানে কাজ করার নির্দেশনা দেন তিনি। এছাড়াও প্রকল্পের মেয়াদ যেন বারবার না বৃদ্ধি পায় সে ব্যাপারেও তাগিদ দিয়েছেন।’

প্রধানমন্ত্রীর ফসল বিষয়ক নির্দেশনা প্রসঙ্গে এম এ মান্নান আরও বলেন, প্রধানমন্ত্রী ফসলের উৎপাদনের পাশাপাশি এর গুণগত মান, পুষ্টির দিকে জোর দিতে বলেছেন। এছাড়াও গুদামজাতের বিষয়ে উন্নত প্রযুক্তির কথা বলেছেন। ফসলের পুষ্টিমান ঠিক রেখে সংরক্ষণে কৃষিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান এম এ মান্নান।

ব্রিফিংয়ের সময় পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...