Don't Miss
Home / হোম স্লাইডার / কাজ পেতে কার কাছে যেতে হবে জানেন না ভূমিকা চাওলা
ভূমিকা চাওলা
ভূমিকা চাওলা

কাজ পেতে কার কাছে যেতে হবে জানেন না ভূমিকা চাওলা

এমএনএ বিনোদন ডেস্কঃ দক্ষিণের খুব জনপ্রিয় মুখ ভূমিকা চাওলা। তবে ইদানিং বলিউডে খুব একটা নিয়মিত নন অভিনেত্রী। সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে নিজের ক্যারিয়ার ও সাফল্য ব্যর্থতা নিয়ে কথা বলেন অভিনেত্রী।

নিজের ক্যারিয়ার সম্পর্কে কথা বলতে গিয়ে ভূমিকা বলেন, বলিউডের লোকেরা মনে করেন যে আমি পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছি। আর সেই কারণেই এখন আমি বলিউডে পর্যাপ্ত কাজ পাচ্ছি না। কাজ পেতে কার কাছে যেতে হবে আমি জানি না। হয়তো আমি একজন ভালো অভিনেত্রী নই বা আমার পিআর ঠিকঠাকভাবে সবাইকে কল করছে না। কিংবা নির্মাতারা জানে না যে আমি এখনও কাজ করছি। আমি সত্যিই জানি না মূল সমস্যাটা কোথায়! তবে আমি আগের মতো ডাক পাচ্ছি না।

নিজের অভিনয় যাত্রা শুরু করার সেই সময়কালের কথা উল্লেখ করে চাওলা বলেন, “এটি সম্পূর্ণ আলাদা ছিল। কিন্তু এখন আমি জানি না শিল্প কিভাবে কাজ করে! আমি যদি স্ট্রিমিং জায়ান্টে কারো সাথে কাজ করতে চাই তবে আমি জানি না কিভাবে সেই জোনে প্রবেশ করতে হয়। আমি হয়তো আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে পারি যে, আমি কাজ খুঁজছি এবং কেউ আমাকে কাজ দিন। কিন্তু কার কাছে যেতে হবে, তা আমি জানি না। হতে পারে আমার কোনো এজেন্সির সাথে যোগাযোগ করা উচিত যেন তারা আমাকে কিছু ভালো কাজ পেতে সাহায্য করতে পারে। তবে সত্যি বলতে আমি এখনো অনুভব করি যে আমি একজন শিক্ষানবিস, একজন নবাগত। অভিনয়ে আমি এখনো আনাড়ি একজন। ”

চাওলা ২০০৩ সালে ‘তেরে নাম’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন।

ভূমিকা চাওলাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘সীতা রামাম’ চলচ্চিত্রে। সিনেমাটি ব্লকবাস্টার হয়েছে বক্স অফিসে। অভিনেত্রী এখন একটি নতুন তামিল চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। তার হাতে একটি হিন্দি চলচ্চিত্রও রয়েছে, যার শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...