Don't Miss
Home / জাতীয় / সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশ যুদ্ধ
বাংলাদেশ যুদ্ধ

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যুদ্ধ চায় না। আমরা সব সময় শান্তির পক্ষে।

তিনি বলেছেন, যেকোনো বিবাদ ও মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান চায় বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ডিএসসিএসসি কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

জাতীয় নিরাপত্তা নিশ্চিতে প্রথাগত প্রস্তুতির পাশাপাশি ভবিষ্যতমুখী প্রশিক্ষণে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নানামুখী ঝুঁকি মাথায় রেখে কাজ করতে হবে। এক্ষেত্রে সমন্বিত জাতীয় উদ্যোগের প্রয়োজন।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স বলে মন্তব্য করেন সরকারপ্রধান।

এ বছর ডিএসসিএসসি কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩৩ জন অফিসার গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বিমান, নৌ, পুলিশ বাহিনীসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ২৫০ জন কর্মকর্তা এই কোর্স সম্পন্ন করেছেন।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...