Don't Miss
Home / আন্তর্জাতিক / যুদ্ধ কোন সমাধান নয়ঃ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
নিন্দা

যুদ্ধ কোন সমাধান নয়ঃ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন যুদ্ধের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এই নিন্দা জানান।

জাতিসংঘের হিসেবে বছর জুড়ে চলা এই সংঘাতে অন্তত ৭ হাজার ১৯৯ বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। আহতও হয়েছে আরও হাজার হাজার মানুষ। মার্কিন সামরিক বাহিনীর মতে ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষেরই লক্ষাধিক সেনা হতাহত হয়েছে। বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যাও ১৩ লাখের বেশি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর হতে চললো। জাতিসংঘ মহাসচিব যুদ্ধের এক বছরকে সামনে রেখে বলেছেন, ‘এটা জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

জাতিসংঘের এই শীর্ষ কর্তা মনে করেন, এই সংঘাতের ফলে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক উত্তেজনাও উস্কে দিয়েছে এই দীর্ঘ মেয়াদি যুদ্ধ।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, ‘যুদ্ধ কোন সমাধান নয়। রাশিয়া ও ইউক্রেনের মানুষ ভোগান্তি পোহাচ্ছে। ইউক্রেন ও রাশিয়ার মানুষ শান্তি চায়।’

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...