Don't Miss
Home / রাজনীতি / বাংলাদেশের গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়ঃ ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বাংলাদেশের গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়ঃ ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়। ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান থাকতে হবে।’

আজ শনিবার (১৯ আগস্ট) ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর রবীন্দ্র সরোবরে জনসচেতনতামূলক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচিটির আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

জনসচেতনতামূলক এ কর্মসূচিতে সকাল ৯টা থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হন সেখানে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডা. প্রাণ গোপাল। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেটে জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...