Don't Miss
Home / খেলাধূলা / ক্রিকেটের মহারণে টস জিতে ফিল্ডিংয়ে ভারত
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের

ক্রিকেটের মহারণে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

এমএনএ খেলাধুলা ডেস্কঃ মাঠে গড়ালো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সবেচেয়ে প্রতীক্ষিত ম্যাচ। শনিবার আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে মহারণে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।

বড় ম্যাচ দিয়ে বিশ্বকাপ একাদশে ফিরলেন শুভমান গিল। তাকে জায়গা করে দিতে ইশান কিশানকে বাদ দিতে হয়েছে স্বাগতিকদের। এই একটি পরিবর্তন নিয়েই খেলবে ভারত। অপরদিকে পাকিস্তান দলে নেই কোনো পরিবর্তন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়ার আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, শাহিন আফ্রিদি এবং হারিস রউফ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...