Don't Miss
Home / রাজনীতি / পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা হচ্ছে : সমন্বয়ক নাহিদ ইসলাম
অগ্নিসংযোগ

পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা হচ্ছে : সমন্বয়ক নাহিদ ইসলাম

এমএনএ রাজনীতি ডেস্কঃ পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে আমাদের আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

রবিবার (৪ আগস্ট) সোয়া ১টায় হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এই মন্তব্য করেন তিনি।

বার্তায় নাহিদ ইসলাম বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীরা গতকাল থেকে উসকানি দিয়ে আসছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছালাচ্ছে। দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, আবারও পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। তরুণ প্রজন্মকে দেশ রক্ষা করতে হবে। জনজীবনের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষা করার দায়িত্ব ছাত্র-নাগরিকদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে৷

নাহিদ আরও বলেন, আপনারা ১ দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান। যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। বিজয়ের মাধ্যমেই আন্দোলনের সমাপ্তি হবে। সবাই নেমে আসুন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...