Don't Miss
Home / জাতীয় / পুলিশকে অনলাইনে মামলা নেয়ার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
মামলা

পুলিশকে অনলাইনে মামলা নেয়ার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

এমএনএ জাতীয় ডেস্কঃ সারা দেশে পুলিশকে অনলাইনে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চপর্যায়ের এক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি উপস্থিত ছিলেন।

অধ্যাপক ইউনূস বলেন, পুলিশের একটি ডেডিকেটেড কল নম্বর সেট করা উচিত (যেমন ৯৯৯), যাতে অভিযোগকারীরা দেশের যেকোনও প্রান্ত থেকে একটি প্রথম তথ্য প্রতিবেদন দাখিল করতে পারে।

আইজিপি বাহারুল আলমকে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন এফআইআর ফাইলিংয়ের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ড. মুহাম্মদ ইউনূস বলেন, এতে মামলা করার সময় ঝামেলার সম্মুখীন হওয়া কমাবে।

এ ছাড়া পুলিশ প্রধানকে অনলাইনে মামলা দায়েরের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি ডেডিকেটেড কল সেন্টার স্থাপনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, যারা অনলাইনে মামলা দায়ের করতে কষ্ট করে, তারা সহজেই যেন কল সেন্টার থেকে সাহায্য নিতে পারে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...