Don't Miss
Home / জাতীয় / ২০২৬ সালে ঈদ ও পূজায় দীর্ঘ ছুটিসহ সরকারি ছুটির তালিকা অনুমোদন
ছুটির

২০২৬ সালে ঈদ ও পূজায় দীর্ঘ ছুটিসহ সরকারি ছুটির তালিকা অনুমোদন

এমএনএ জাতীয় ডেস্কঃ সরকার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে, যেখানে চলতি বছরের মতো আগামী বছরও ঈদ ও পূজার উৎসবে দীর্ঘ ছুটির সংস্থান রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চলতি বছরের ন্যায় আগামী বছরেও ঈদ ও পূজার ছুটির মেয়াদ একই রাখা হয়েছে। এই প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন লাভ করেছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরও বিস্তারিত তথ্য দিয়ে জানান:

ঈদুল ফিতর: ঈদের দিনসহ এর আগে ও পরে দুই দিন করে মোট ৫ দিন ছুটি থাকবে।

ঈদুল আজহা: ঈদের দিন, এর আগে দুই দিন এবং পরে তিন দিনসহ মোট ৬ দিন ছুটি থাকবে।

দুর্গাপূজা: মহানবমী ও বিজয়া দশমীর দিন ২ দিন ছুটি থাকবে।

দুই ঈদের দুদিন এবং বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি হিসেবে গণ্য হবে। এছাড়া, ঈদের আগে-পরের ছুটিগুলো এবং পূজায় মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...