Don't Miss
Home / হোম স্লাইডার / ৫৭০ কোটি টাকার লটারির দাবিদার নেই!

৫৭০ কোটি টাকার লটারির দাবিদার নেই!

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : কোটি টাকার লটারির দাবিদার নেই এমনটি কি কখনো হয়! কিন্তু এমনটিই হয়েছে। ব্রিটেনে লটারিতে বাংলাদেশী টাকায় ৫৭০ কোটি টাকারও বেশী (সাড়ে পাঁচ কোটি পাউন্ড) পুরস্কার ঘোষিত জ্যাকপট বিজয়ী একটি লটারি টিকেটের কোনো দাবিদার পাওয়া যাচ্ছে না।

এ কারণে ওই অর্থ পরবর্তী লটারিতে যুক্ত হয়েছে। দেশটির ন্যাশনাল লটারি পরিচালনাকারী প্রতিষ্ঠান ক্যামেলট বলেছে, গতকাল বুধবারের ওই ড্র-তে জ্যাকপট বিজয়ী না থাকায় আগামী শনিবার যে ড্র হবে, তার পরিমাণ দাঁড়াবে পাঁচ কোটি ৭৮ লাখ পাউন্ড। খবর বিবিসির।

Jakpot Lotto National Lottery

ন্যাশনাল লটারিতে প্রায়শই বিজয়ী টিকেটের মালিককে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় লোকে লটারি টিকেট কিনে তার নম্বর মেলাতে ভুলে যায়, কিংবা টিকেট হারিয়ে ফেলে অথবা টিকেটসহ পোশাক চলে যায় লন্ড্রিতে।

ন্যাশনাল লটারিতে সবচেয়ে বেশি অর্থ জয়ের ঘটনা ঘটেছিল ২০০৪ সালে। বেলফাস্ট শহরে আইরিস জেফ্রি নামে এক মহিলা দুই কোটি ১০ লাখ পাউন্ড জ্যাকপট জিতেছিলেন। বাংলাদেশী টাকায় ওই অর্থের পরিমাণ ছিল প্রায় ২২৮ কোটি টাকা।

x

Check Also

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

এমএনএ প্রতিবেদক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম ...