Don't Miss
Home / হোম স্লাইডার / নিউইয়র্কে চালু হচ্ছে আইসক্রিমের জাদুঘর!

নিউইয়র্কে চালু হচ্ছে আইসক্রিমের জাদুঘর!

এমএনএ ইন্টারন্রাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চালু হতে যাচ্ছে ব্যতিক্রমি একটি জাদুঘর। এই গ্রীষ্মে নিউইয়র্কের বাসিন্দাদের আইসক্রিমস্বস্তি দিতেই যেন আসছে এই জাদুঘরটি। টাইম আউট নিউইয়র্ক নামের একটি ম্যাগাজিনে বলা হয়, চলতি মাসে নিউইয়র্কের ম্যানহাঁটন শহরে চালু হতে যাচ্ছে একটি আইসক্রিমের জাদুঘর।

এই জাদুঘরে সবধরনের আইসক্রিমের স্বাদ পাবেন নিউইয়র্কবাসী। জাদুঘরটি জুলাই মাসের ২৯ তারিখ থেকে শুরু করে আগস্টের ৩১ তারিখ পর্যন্ত চালু থাকবে এবং সপ্তাহে ৬ দিনই খোলা থাকবে এটি।

বিশ্বের বিভিন্ন স্বাদ-গন্ধ-বর্ণ ও নকশার আইসক্রিমের ব্যবস্থা থাকছে এই মিউজিয়াম অব আইসক্রিমে। এখানে ঠিক কি কি ধরনের ফ্লেভার থাকছে সেটা অগ্রিম জানিয়ে দেয়া হবে নির্ধারিত ওয়েবপেইজে। মিউজিয়ামটির নকশা করা হবে শিল্প, খাবার এবং খেলাধুলার বিভিন্ন নমুনা নিয়ে। এটা নিঃসন্দেহে হবে ভিন্ন এক জাদুঘর।

Save

Save

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...