Don't Miss
Home / হোম স্লাইডার / উপজেলা আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

উপজেলা আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঠিকাদার ফরিদ উদ্দিন আহমেদকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার রাতের কোনো একসময় হত্যার পর তাঁর লাশ ফেলে দেওয়া হয় বাড়ির পাশের পুকুরে। তিনি উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের আবদুল মজিদ মাস্টারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ফরিদ উদ্দিন স্থানীয় কাগমারিপাড়া এলাকার একটি ডালের ফ্যাক্টরিতে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো গতকাল সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন ফরিদ উদ্দিন। তবে কর্মস্থল থেকে তিনি tangail-district-map-3রাতে আর বাড়ি ফিরে আসেননি। আজ মঙ্গলবার সকালে তাঁর লাশ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে স্থানীয় ব্যক্তিরা পরিবারের লোকজনদের খবর দেয়। এ সময় বাড়ির লোকজন গিয়ে পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে।

কর্মস্থলের আশপাশের কয়েকজন দোকানদার জানিয়েছেন, ফরিদ উদ্দিন রাত ১০টা পর্যন্ত বাজারেই অবস্থান করছিলেন। কয়েকজনের সঙ্গে তাঁকে আড্ডা দিতে দেখা গেছে।

এ ঘটনায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাওছার চৌধুরী বলেন, ফরিদ উদ্দিনকে গতকাল রাতের কোনো একসময় কে বা কারা গলা কেটে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : উপজেলা, আওয়ামী লীগ, নেতার, লাশ উদ্ধার
x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...