Don't Miss
Home / হোম স্লাইডার / নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১২

নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১২

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে বেলাবো উপজেলায় বাস-মাইক্রো সংঘর্ষে এক পরিবারের চারজনসহ মাইক্রোবাসের ১২ যাত্রীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন বাসযাত্রীসহ ২৯ জন।

বেলাবো থানার ওসি বদরুল আলম জানান, আজ রবিবার সকাল ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছাতিরচর গ্রামের মানিক মিয়া (৪৫) তার স্ত্রী হালিমা বেগম (২৬), শ্যালিকা জুম্মা বেগম (১৬), ছেলে ইস্না (৮), অন্য পরিবারের মানিক মিয়া (৪৫), তার স্ত্রী মাফিয়া (৩৫), ছেলে অন্তর (১০) এবং হিরা মিয়া (৩৫), আমেনা বেগম (৩২), জান্নাত (৩৫), ও নাজমুল (১০), শারমিন (১৮)।

ওসি বদরুল বলেন, বাসটি ভৈরব থেকে ঢাকা যাচ্ছিল। আর মাইক্রোবাস ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে দড়িকান্দী এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে মাজেদ (২০), আসিফ (১০), লিপি (৩৫), সিরাজুল ইসলাম (৫৫) ও কাউছার মিয়াকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের নরসিংদী ও ভৈরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বেলাবো থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমান।

দুর্ঘটনার পরপরই ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিদর্শক আরিফুর বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় দুই ঘণ্টার চেষ্টায় মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয় । দুর্ঘটনার পড়া বাস-মাইক্রোবাস পুলিশ হেফাজতে ভৈরব হাইওয়ে থানায় রয়েছে বলে তিনি জানান।

ঘটনাস্থল পরিদর্শক করে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনের জন্য পাঁচ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...