Don't Miss
Home / আজকের সংবাদ / গোপালগঞ্জে নৈশকোচ খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জে নৈশকোচ খাদে পড়ে নিহত ৩

এমএনএ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জে নৈশকোচ খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ২৫ যাত্রী।

আজ রবিবার ভোররাতে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ বাসযাত্রী।

নিহতরা হলেন, পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার লাহুড়ী গ্রামের মহিউদ্দিন (৩৫), তার ছেলে রাহাত (৫) এবং বাসের হেলপার শিমুল (৩২)। বাসের হেলপার শিমুলের বাড়ি ফরিদপুর বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ‘গোল্ডেল লাইন’ পরিবহনের একটি বাস ঢাকা থেকে ছেড়ে যাত্রী নিয়ে পিরোজপুর যাওয়ার পথে ভোররাত ৪টার দিকে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত এবং অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস।

গোপলগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা বলেন, দুর্ঘটনাকবলিত বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত বাসযাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুদ রানা অভিযোগ করেন, চোখে ঘুম নিয়ে চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন। এক পর্যায়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে খাদে পানিতে পড়ে যায়।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...