Don't Miss
Home / আজকের সংবাদ / প্রধানমন্ত্রীর ওপর হামলাচেষ্টার খবর সম্পূর্ণ ভিত্তিহীন

প্রধানমন্ত্রীর ওপর হামলাচেষ্টার খবর সম্পূর্ণ ভিত্তিহীন

এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে হামলাচেষ্টার খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ রবিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পক্ষে উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

ওই বিজ্ঞপ্তিতে একটি বিদেশি টেলিভিশন ও অনলাইন পত্রিকায় এ ধরনের সংবাদ প্রকাশ ও বাংলাদেশের কয়েকটি চ্যানেলে তা প্রকাশ করাকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক বলে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, `গত ২৩ সেপ্টেম্বর তারিখে একটি বিদেশি টিভি চ্যানেল ও একটি আন্তর্জাতিক অনলাইন পত্রিকার সূত্র ব্যবহার করে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিগত ২৪ আগস্ট ২০১৭ তারিখে প্রাণনাশী হামলার ব্যর্থচেষ্টার খবর প্রকাশ করে।

মাননীয় প্রধানমন্ত্রীর ওপর তথাকথিত ব্যর্থ হামলার সঙ্গে একটি বিশেষ বাহিনীর কতিপয় সদস্যকে সংশ্লিষ্ট করে বাংলাদেশের কয়েকটি টিভি চ্যানেলে খবর প্রচারসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রীর ওপর ২৪ আগস্ট ২০১৭ তারিখে হামলার খবরটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের নিরাপত্তার সার্বিক স্বার্থ পরিপন্থী এরূপ বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা যে কোনও দায়িত্বশীল ব্যক্তি ও সচেতন গণমাধ্যমের পক্ষ থেকে মোটেও কাম্য নয়। এরূপ ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন এবং বিচার বিবেচনাপ্রসূত মিডিয়া কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...