Don't Miss
Home / আজকের সংবাদ / বিশ্বের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হচ্ছেন অস্ট্রিয়ার কুর্জ

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হচ্ছেন অস্ট্রিয়ার কুর্জ

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : বিশ্বের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন অস্ট্রিয়ার সেবাস্তিয়ান কুর্জ। দেশটির সাধারণ নির্বাচনে ৩১ বছর বয়সী সেবাস্তিয়ান কুর্জের নেতৃত্বাধীন রক্ষণশীল পিপল’স পার্টি জয়লাভ করতে যাচ্ছে। ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপে এমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে। পিপল’স পার্টি জয়লাভ করলে কুর্জ হবেন বিশ্বের সবচেয়ে কমবয়সী রাষ্ট্রনেতা।
নির্বাচনী পর্যবেক্ষকদের মতে দ্বিতীয় স্থানে রয়েছে উগ্র জাতীয়তাবাদী ফ্রিডম পার্টি ও সোশাল ডেমোক্রেটস।
ভোটের প্রচারে কুর্জ সীমান্ত আরও সুরক্ষিত এবং রাজনৈতিক ইসলামের বিরুদ্ধে লড়াই করাসহ অভিবাসীর সংখ্যা সীমিত করার পক্ষে প্রচারণা চালিয়েছেন। ২০১৩ সালে মাত্র ২৭ বছর বয়সে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন কুর্জ।
বুথ ফেরত জরিপ অনুসারে, পিপল’স পার্টি ৩১ দশমিক ৫ শতাংশ ভোট পেতে পারে। এতে করে তাদের পেছনে পড়ে যাবে সোশ্যাল ডেমোক্র্যাটরা (২৭ দশমিক ১শতাংশ) এবং ডানপন্থী ফ্রিডম পার্টি (২৫ দশমিক ৯ শতাংশ)।
গত ডিসেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে হেরেছে পিপল’স পার্টি।
সেবাস্তিয়ান কুর্জ সর্বশেষ অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত মে মাসে রক্ষণশীল পিপল’স পার্টির (ওভিপি) প্রধান হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে ওভিপির যেন নবজন্ম হয়েছে।
আগাম জরিপ অনুযায়ী জয়ের সম্ভাবনা কুর্জের ওভিপির। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট সরকার গঠনের সুযোগ পাবেন কুর্জ। তাই যদি হয়, তাহলে তরুণ সরকারপ্রধান হিসেবে তিনি হবেন অদ্বিতীয়। এখন পর্যন্ত বর্তমান বিশ্বে সর্বকনিষ্ঠ সরকারপ্রধান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
এবারের নির্বাচনী প্রচারে গুরুত্ব পেয়েছে অভিবাসন বিরোধিতা। ফ্রিডম পার্টি দেশটিতে অভিবাসনবিরোধী অবস্থান নিয়েছে। অস্ট্রিয়ার নির্বাচনে অভিবাসন ইস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
২০১৫ সালে ইউরোপে অভিবাসী সংকট শুরু হলে ফ্রিডম পার্টি ইস্যুটিকে বড় করে তোলে এবং অভিবাসন আইন কঠোর করার পক্ষে প্রচার চালায়। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা লাখ লাখ আশ্রয়প্রার্থী নিয়ে চরম টানাপোড়েন সৃষ্টি হয় ইউরোপে।
গত ২০১৬ সালের জাতীয় নির্বাচনে অল্পের জন্য হেরে যায় ফ্রিডম পার্টি। কিন্তু একই ইস্যুতে জোর প্রচার চালিয়ে জনমত গঠন করতে সক্ষম হয়েছেন রক্ষণশীল তরুণ নেতা সেবাস্তিয়ান কুর্জ।
অভিবাসীদের অস্ট্রিয়ায় প্রবেশের সব বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া কমপক্ষে পাঁচ বছর থাকার পর অভিবাসীদের সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার মতো কঠোর অবস্থান নিয়েছেন।
প্রায় এক বছরের মাথায় সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে জোট সরকার পরিচালনায় সেবাস্তিয়ান কুর্জ অনাগ্রহ প্রকাশ করলে আগাম নির্বাচনের ঘোষণা আসে। অস্ট্রিয়ায় অভিবাসনবিরোধী জনমত কাজে লাগিয়ে নির্বাচনে বাজিমাত করতে চান তিনি। সূত্র: রয়টার্স।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...