Don't Miss
Home / আজকের সংবাদ / সৌদি আরবে দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৯

সৌদি আরবে দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৯

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য প্রদেশ আল বাহায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।
গত শনিবার সন্ধ্যায় প্রদেশের একটি পাহাড়ি সড়কে তাদের বহনকারী গাড়ি উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। গতকাল রবিবার এ খবর দিয়েছে সৌদির বিভিন্ন সংবাদমাধ্যম।
নিহত তিন বাংলাদেশি হলেন- মালাম মিয়া, আলম শাহ মিয়া ও সাইফ উল ইসলাম আবু বাশার। নিহত বাকি ছয় জন হলেন মিশরের মোহাম্মদ সায়ীদ আল-আতিফ, হানি আলী আহমেদ, মাজিদ আল সায়ীদ ও আলী বিন আলাবদিন এবং ভারতের শাহ আলম ও অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
আহত ছয়জনের মধ্যে গুরুতর এক বাংলাদেশি ও এক ভারতীয়কে আল বাহার বাদশাহ ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরও চিকিৎসা দেওয়া হয়েছে নিকটস্থ প্রিন্স মিশরী হাসপাতালে।
সংবাদমাধ্যম জানায়, হতাহতরা প্রদেশের বলজুরাশি হাসপাতালে খাবার সরবরাহে একটি ক্যাটারিং কোম্পানির কর্মী। সেদিন তারা অবকাশ যাপনে নিকটস্থ কুন্দুফা সৈকতে যাচ্ছিলেন। সেখান থেকে ফেরার পথে এ গাড়ি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বালজুরাশির প্রিন্স মাশারি হাসপাতালে পাঠায় সৌদি রেড ক্রিসেন্ট, সিভিল ডিফেন্স, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জরুরি সহায়তা বিভাগের কর্মীরা।
আল বাহা প্রদেশের আমির প্রিন্স ড. হোসাইন বিন সৌদ বিন আব্দুল আজিজ দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে আহতদের যাবতীয় চিকিৎসা সেবা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সৌদি আরবের জিজান প্রদেশে আরেকটি সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশিসহ আটজন নিহত হন। আহত হন আরও কয়েকজন। নিহতদের মধ্যে বাংলাদেশীদের মধ্যে নরসিংদী সদরের করিমপুর ইউনিয়নের বাউশালি গ্রামের আমীর হুসাইন, সিরাজগঞ্জের দুলাল, টাঙ্গাইলের সাইফুর ইসলাম, নারায়ণগঞ্জের মতিউর রহমান, নরসিংদীর ইদন এবং কিশোরগঞ্জের জসিম।
ওই দুর্ঘটনাটি ঘটে পরিচ্ছন্নতাকর্মী বহনকারী একটি গাড়িকে -সৌদি সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তীব্র গতিতে ধাক্কা দেয়। এতে পরিচ্ছন্নতাকর্মীদের গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আটজন।
x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...