Don't Miss
Home / সারাদেশ / ফেনীর একরাম হত্যা মামলায় ৩৯ জনের ফাঁসি

ফেনীর একরাম হত্যা মামলায় ৩৯ জনের ফাঁসি

এমএনএ রিপোর্ট : ফেনীর বহুল আলোচিত ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি একরাম হত্যা মামলায় ৩৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার প্রধান আসামি স্থানীয় বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনারসহ ১৬ জন খালাস পেয়েছেন।
আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক এ রায় এ রায় দেন।
২০১৪ সালের ২০ মে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।

ওই বছরের ২৮ অগাস্ট ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ১২ নভেম্বর মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।
হত্যার প্রায় দুই বছর পর ২০১৬ এর ১৫ মার্চ ৫৬ জনের বিরুদ্ধে বিচার শুরু করে আদালত। এ বছরের ২৮ জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক শুরু হয়।
এ মামলায় বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনী ৪৪ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ১৫ জন।
আতালত সূত্র জানায়, এ মামলার এজাহারভুক্ত ৫৬ আসামির মধ্যে বর্তমানে ১৪ জন কারাগারে, ২৩ জন জামিনে ও আর জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন নয়জন। এছাড়া মামলার শুরু থেকে ১০ আসামি পলাতক এবং সোহেল ওরফে রুটি সোহেল নামে এক আসামি র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
x

Check Also

সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করে তোলা: প্রধানমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ...