আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
July 25, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৫ জুলাই ২০১৮, বুধবার। নতুন সূর্যালোকে আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান–তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
দেখনদারিতে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ আপনাকে ক্ষতির মুখে ঠেলে দেবে। অর্থনৈতিক কোনো ঘটনা আজ আপনার মানসিক শান্তির বিঘ্ন ঘটাবে। জাতিকাদের সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। তবে পরিচিত কোনো মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১৯, শুভ রং সবুজ। আজকের দিনে সবকিছু ভালোর জন্য একটি পিতলের পাত্রে সোনা ও রুপার যে কোনো গহনা কিছুক্ষণ ডুবিয়ে রেখে ওই জল বাড়ির চার কোণে ছিটিয়ে দিন। সূর্য ডোবার পর সেটিকে পানিতে ভাসিয়ে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। পড়াশোনার প্রতি অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। অন্যথায় ফলাফল বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে একাধিক কর্মসংস্থানের সম্ভাবনা। দুর্জনের অপচেষ্টা দমনে অগ্রগতি হবে। সন্তানের মতিগতি চিন্তার কারণ হয়ে উঠতে পারে। প্রেমের বিষয়ে সতর্ক হয়ে সিদ্ধান্ত নিন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং কমলা, শুভ সংখ্যা ৭।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। অসুস্থ মায়ের শরীর-স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করুন। মন ভালো থাকতে পারে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। স্মৃতি বিভ্রাট বা অন্যমনস্কতায় কর্মস্থলে বিড়ম্বনা দেখা দিতে পারে। বিষয়-সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ বাড়তে পারে। গ্ল্যান্ডের সমস্যায় দুর্ভোগ হতে পারে। প্রেমযোগ ক্ষীণ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ৪।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। সংগীতশিল্পীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কণ্ঠসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। আপনজন কারো সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে। নতুন পদ্ধতিতে কর্মে অগ্রগতি ত্বরান্বিত হতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। দাম্পত্যে ভুল বোঝাবুঝির অবসানের আশা দেখা যাচ্ছে। ভ্রমণের যোগ আছে। প্রিয়জনের আচরণে প্রেম বা দাম্পত্য বিষয়ে অশান্তি দেখা দিতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৩।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। সামাজিক ক্ষেত্রে সমস্যা মিটিয়ে সমীহ আদায় করে নিতে পারেন। প্রিয়জনের কাছ থেকে মর্মঘাতী আঘাতের আশঙ্কা আছে। সংক্রমণজনিত জ্বরজ্বালায় ভোগান্তি বাড়বে। প্রেমযোগ শুভ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং গোলাপী, শুভ সংখ্যা ২।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
আজ সিংহর জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকতে পারে। সকলের প্রতি সদাচরণ করুন। বিনয়ী আচরণ দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থল পরিবর্তনের চেষ্টায় আশার আলো দেখা দেবে। বিষয়-সম্পত্তি নিয়ে জ্ঞাতি বিরোধ দেখা দিতে পারে। প্রেম-প্রণয়ের জটিলতা কেটে শুভ পরিণতির যোগ দেখা যাচ্ছে। ভ্রমণের যোগ আছে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৬।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। পুরনো কোনো জটিল রোগের পুনরাক্রমণ হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। মিষ্ট বাক্যে অন্যদের প্রভাবিত করে কার্যোদ্ধার করতে পারবেন। পরিবারে নতুন অতিথি আগমনের সংবাদ পেতে পারেন। অন্যের উপকার করে স্বীকৃতি না পাওয়ায় হতাশা বাড়তে পারে। প্রেমযোগ শুভ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা ২।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সংরক্ষণের ব্যবস্থা সত্ত্বেও মূল্যবান দ্রব্যাদি বেহাত হওয়ার আশঙ্কা। মৌলিক কৌশলে শত্রুর মোকাবিলা করতে পারবেন। বন্ধুর পরামর্শ সাংসারিক জীবনে কিছুটা হলেও শান্তি এনে দিতে পারে। প্রেম নিয়ে বন্ধুর সাহায্য পাবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ৫।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ আছে। নিজস্ব প্রতিভার মাধ্যমে সম্মান ও প্রতিষ্ঠা পাবেন। বিদ্যার্থী ও গবেষকদের পক্ষে শুভ দিন। দাম্পত্য–প্রেমযোগ শুভ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৫।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ব্যয় বহুল থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আজ প্রাইজবন্ড বা লটারির টিকিট কিনলে সুফল পেতে পারেন। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। বহু শ্রমযোগে কর্মক্ষেত্রে অগ্রগতির স্বীকৃতি লাভ করবেন। প্রেম-প্রণয়ে সমস্যা মিটে যেতে পারে। অতি অভিমান থেকে একাকীত্ব বাড়বে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে।প্রেমযোগ ক্ষীণ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং ক্রিম, শুভ সংখ্যা ৫।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। আপনার নামে কোনো অপবাদ রটার আশঙ্কা আছে। প্রতিকূল সময়কে ধৈর্যের সঙ্গে অতিক্রম করার চেষ্টা করুন। বিতর্ক-বিবাদের পরিণাম গুরুতর হতে পারে। বিষয়-সম্পত্তি নিয়ে মামলার ফল অনুকূলে যাওয়ার সম্ভাবনা আছে। কর্ম পরিবর্তনের পরিকল্পনা সফল নাও হতে পারেন। প্রেমযোগ শুভ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ১।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কারো শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। আজকের দিন ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ সময়। বহু বাধার পরে কর্মে উন্নতির সুখবর মিলতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। প্রেমযোগ শুভ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ৬।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। কোনো সিনিয়র সহকর্মীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। যাবতীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। স্ব-নিযুক্তি প্রকল্পে সাফল্যের সূত্রে পুরস্কার মিলতে পারে। সম্পত্তি নিয়ে বিবাদে ভাই-বোনের সঙ্গে সম্পর্কহানির সম্ভাবনা আছে। অর্শ জাতীয় রোগে দুর্ভোগ বাড়বে। প্রেমযোগ শুভ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা ২।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন বুধবারের 2018-07-25