Don't Miss
Home / হোম স্লাইডার / ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

এমএনএ রিপোর্ট : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভুত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আজকের ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। তবে ভারতীয় অনেকগুলো গণমাধ্যম বলছে উৎসস্থলে এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬। আরো কয়েকটি সূত্র জানায়, কম্পনের মাত্রা ৫ দশমিক ৪।

ভারতীয় বেশ ক’টি গণমাধ্যম বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, আসামের কোকড়াঝারের ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে ভূ-কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং এটি উৎসস্থল বাংলাদেশ সীমান্ত থেকে উত্তর-পূর্ব ভারতের আসামের সাপাতগ্রামের নিকটে ১০ কিলোমিটার গভীরে। বাংলাদেশে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

ভূমিকম্পের সময় রাজধানীর বহুতল ভবনের মানুষরা ভয়ে রাস্তায় নেমে আসেন। তবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানী ছাড়াও ভুমিকম্পে কেঁপেছে কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, রাজশাহী, নাটোর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলা।

এই ভূমিকম্পে একইসাথে কেঁপেছে বাংলাদেশের পাশাপাশি ভারতের অধিকাংশ রাজ্য ও পার্শ্ববর্তী দেশ ভুটান।আসামে সৃষ্ট এই ভূম্পের কারণে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যেও কম্পন অনুভূত হয়েছে। একইসাথে অরুণাচল প্রদেশের পূর্বাঞ্চলে এই কম্পন অনুভূত হয়।

এদিকে, ওই কম্পন পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতাসহ বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে বলে জানা গেছে। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, মালদাহ ও মুর্শিদাবাদেও ওই কম্পন অনুভূত হয়।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...