Don't Miss
Home / হোম স্লাইডার / মারা গেলেন ফায়ারম্যান সোহেল রানা

মারা গেলেন ফায়ারম্যান সোহেল রানা

এমএনএ রিপোর্ট : বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজ চালাতে গিয়ে গুরুতর আহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বাংলাদেশ সময় রবিবার রাত ২টা ১৭ মিনিটে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর মধ্য দিয়ে এফআর টাওয়ার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়ালো।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয় রানাকে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং ৭১ জন আহত হন। এদিন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা উঁচু ল্যাডার (মই) দিয়ে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছিলেন। এফ আর টাওয়ারে ভবনে আটকে পড়া ৪-৫ ব্যক্তিকে উদ্ধার করে একসঙ্গে নিচে নামানোর সময় ল্যাডারটি ওভারলোড দেখাচ্ছিল। ওভারলোড হলে সাধারণত ল্যাডার নিচে নামে না, স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়। ল্যাডারের ওজন কমাতে একপর্যায়ে সোহেল নিজেই ল্যাডার বেয়ে নিচে নামছিলেন। ল্যাডারের ওজন কমায় সেটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। এতে তার একটি পা ল্যাডারের ভেতরে ঢুকে যায়। এছাড়া তার শরীরের সেফটি বেল্টটি ল্যাডারে আটকে পেটে প্রচণ্ড চাপ লাগে। পেটেও গুরুতর আঘাত পান তিনি। ওইদিন থেকেই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রানাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

নিহত সোহেল রানা কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান। সেদিনের ঘটনার বিবরণ দিয়ে ওই স্টেশনের ঊর্ধ্বতন স্টেশন কর্মকর্তা বজলুর রশীদ বলেন, রানাসহ কয়েকজন ল্যাডারে (স্বয়ংক্রিয় মই) করে আটকেপড়া ব্যক্তিদের নামিয়ে আনছিলেন। একটি ল্যাডারে সর্বোচ্চ চার থেকে ছয়জনকে উদ্ধার করা যায়। কিন্তু রানাসহ তিনজন ল্যাডারে ছিল। তখন আগুনে আটকেপড়া বেশিসংখ্যক লোককে সুযোগ করে দিতে রানা জীবনের ঝুঁকি নিয়ে ল্যাডারের সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করেন। কিন্তু ল্যাডারটি যখন স্বয়ংক্রিয়ভাবে নিচের দিকে নেমে আসছিল, তখনই হঠাৎ করে রানার পা মইয়ের ভেতরে আটকে গিয়ে ভেঙে কয়েক ভাগ হয়ে যায়। একই সময়ে সেফটি বেল্টে চাপ লেগে তার পেট ছিদ্র হয়ে যায়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...