Don't Miss
Home / হোম স্লাইডার / এবার করোনায় ইরানে বাড়ছে মৃত্যু মিছিল

এবার করোনায় ইরানে বাড়ছে মৃত্যু মিছিল

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে ইরানে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ালো।

সাভেহ মেডিক্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের প্রধানের বরাত দিয়ে ইরানের এক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত আরো দুই জনের মৃত্যু হয়েছে। ওই কর্মকর্তা জানান, পরীক্ষায় দেখা গেছে মারা যাওয়া ব্যক্তিরা করোনায় আক্তান্ত ছিল।

খবরে বলা হয়েছে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৩ জন। এদের বেশিরভাগই পবিত্র কোম নগরীর।

তবে গতকাল কোমের একজন এমপি অভিযোগ করে বলেন, সরকার করোনা ভাইরাসের সংক্রমণের আসল চিত্র আড়াল করার চেষ্টা করছে। তার দাবি, কেবল কোম নগরীতেই ৫০ জনের মৃত্যু হয়েছে।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত রবিবার থেকে ইরানের ১৪ টি প্রদেশের স্কুল, বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা কেন্দ্রকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এসব অঞ্চলের মধ্যে কোম, গিলান, মারকাজি, আরদাবিল, কারমানশাহ, কাজভিন, যানযান, মাজান্দারান, গোলেস্তান, হামেদান, আল্বোরজ, সেমনান, কুর্দিস্তান, এবং তেহরান।

সেইসঙ্গে ইরানের সমস্ত হলগুলিতে শিল্প ও সিনেমা অনুষ্ঠান বাতিলের নির্দেশ দেয়া হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। রয়টার্স, বিবিসি, আলজাজিরা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...