Don't Miss
Home / সাহিত্যপাড়া / অনশনের হুমকি দিলেন অভিনেত্রী পায়েল ঘোষ
পায়েল ঘোষ

অনশনের হুমকি দিলেন অভিনেত্রী পায়েল ঘোষ

এমএনএ বিনোদন ডেস্কঃ বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে অভিনেত্রী পায়েল ঘোষ। পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন কিছুদিন আগে। এবার অনশনের হুমকি দিলেন এই অভিনেত্রী।

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিলে অনশন বিক্ষোভে বসবেন তিনি। এমনটাই জানিয়ে দিলেন অভিনেত্রীর আইনজীবী। রবিবারই পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন পায়েল। এদিন মুম্বাইয়ের ভারসোভা থানাতেও হাজির হয়েছিলেন পায়েল ও তার আইনজীবী।

অনুরাগ কাশ্যপ ধনী বলেই কি তাকে গ্রেপ্ততার করা হচ্ছে না? সেই প্রশ্নও তোলেন অভিনেত্রী। অনুরাগের বিরুদ্ধে তার আনা অভিযোগে মুম্বই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ এনেছেন পায়েল। তার কথায়, আমাদের কয়েকদিন ধরে এদিক ওদিক ছুটিয়ে মারছে মুম্বাই পুলিশ।

অন্যদিকে অভিযুক্ত নিশ্চিন্তে নিজের ঠাণ্ডা ঘরে বসে আছেন। রবিবার, ভারসোভা থানায় যাওয়ার আগেই পায়েলের আইনজীবী নীতিন সতপুতে নিজের টুইটার অ্যকাউন্ট থেকে একটি টুইট করেন। লেখেন, পায়েল ঘোষ ও নীতিন সতপুতে ভারসোভা থানায় যাবে। কেন অপরাধীকে গ্রেপ্তার করা হচ্ছে না? যদি কোনও গরিব মানুষ ধর্ষণের মতো অপরাধ করে, তাহলে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে। কোনও সমস্যা ছাড়াই। এখানেই হয়ত গরিব-বড়লোকের পার্থক্য।

শনিবারও পায়েল একটি টুইটে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি বিচার পাবেন কিনা প্রশ্ন করেছিলেন। লিখেছিলেন, আমি এমন একজন অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছি, যার বিরুদ্ধে অন্য আরও অনেকে একই রকম অপরাধের কথা বলেছেন। আমাকে পুলিশ ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করছে। অথচ অভিযুক্ত ঠাণ্ডা ঘরে আরাম করে বসে রয়েছেন। আমি কি বিচার পাব স্যার?

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...