Don't Miss
Home / হোম স্লাইডার / অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে এলেনা রিবাকিনা
অস্ট্রেলিয়ান
অস্ট্রেলিয়ান

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে এলেনা রিবাকিনা

এমএনএ খেলাধুলা ডেস্কঃ অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ সময় কাটছে এলেনা রিবাকিনার। আগের রাউন্ডে বিশ্বের এক নম্বর ইগা সিয়াটেককে বিদায় করেছিলেন তিনি। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে জেলেনা ওস্তাপেঙ্কোকে হারিয়ে প্রথমবার মেলবোর্ন পার্কে সেমিফাইনাল নিশ্চিত করলেন রিবাকিনা।

৬-২, ৬-৪ গেমে জিতেছেন রিবাকিনা। আগের ম্যাচে কোকো গফকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে কোর্টে নেমেছিলেন ওস্তাপেঙ্কো। তাছাড়া গত দুই বছরের হেড টু হেডে রিবাকিনার চেয়ে এগিয়ে ছিলেন এই লাটভিয়ান। কিন্তু বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়নের সঙ্গে পেরে ওঠেননি ২০১৭ সালের ফ্রেঞ্চ ওপেন জয়ী ওস্তাপেঙ্কো।

দারুণ সার্ভে কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণী রিবাকিনা ম্যাচের নিয়ন্ত্রণ নেন। বৃষ্টি নামার আগে ৩-১ এ এগিয়ে ছিলেন। রড লেভার অ্যারেনা ছাদ দিয়ে ঢেকে দিলে আধঘণ্টার মধ্যে প্রথম সেট নিশ্চিত করেন তিনি। দ্বিতীয় সেটে ওস্তাপেঙ্কো ২-০ তে লিড নিলেও তা ধরে রাখতে পারেননি। এক ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে বয়সে দুই বছরের বড় প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালের টিকিট পেয়ে যান।

রিবাকিনার পরের রাউন্ডের প্রতিপক্ষ তিন নম্বর বাছাই জেসিকা পেগুলা কিংবা ভিক্টোরিয়া আজারেঙ্কা। পরের কোয়ার্টার ফাইনালে লড়াইয়ের অপেক্ষায় তারা।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...