এমএনএ ফিচার ডেস্ক : আজ ৩১ আগষ্ট ২০১৭, বৃহস্পতিবার। নতুন সূর্যালোকে আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আজকের তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও রবিবার। শুভ রং—লাল, ধূসর, বেগুনি। শুভ রত্ন—রুবি, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—সম্রাট জাহাঙ্গীর, জ্যোতির্বিদ বার্নার্ড লোভেল, অভিনেতা জেমস কোবার্ন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটিতে ব্যবসায়ে লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটিতে বৈদেশিক যোগাযোগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। কোনো অস্থাবর সম্পত্তির মালিকানা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই) : আজকের দিনটিতে শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায়ে লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটিতে বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। তীর্থভ্রমণ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনীতি থেকে দূরে থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

