Don't Miss
Home / আজকের সংবাদ / আবারও একসঙ্গে শাহরুখ-সালমান

আবারও একসঙ্গে শাহরুখ-সালমান

এমএনএ বিনোদন ডেস্ক : বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকে আবারও একসঙ্গে দেখা যাবে খুব সহসাই। আর অসম্ভবকে সম্ভব করে তোলার আশা ব্যক্ত করেছেন সালমান খানের নতুন ছবি সুলতান-এর পরিচালক।

বলিউডে তিন খানের মধ্যে স্নায়ুযুদ্ধ বছরে পর বছর ধরে চলে আসছে। মুখে কেউ কিছু না বললেও হাবে ভাবে মাঝে মধ্যেই তাদের প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ পেয়ে যায়।

তিন খানকে কখনওই একসঙ্গে পর্দায় দেখা যায়নি। অনেক পরিচালক চেষ্টা করেছিলেন পর্দায় তিন খানকে ফ্রেমবন্দী করার, কিন্তু সে আশা, আশাই থেকে গিয়েছে। খুব কৌশলে এ প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন শাহরুখ-সালোন-আমির তিনজনেই।

Salman-Shah-Rukh

করণ-অর্জুন সিনেমার পর শাহরুখ-সালমানকে আবার একসঙ্গে দেখা যায় বিগ বসে। কিন্তু তারা আর একসঙ্গে ছবি করেননি। এবার ফের তারা একসঙ্গে ছবি করতে চলেছেন‌! মানে আবার পর্দায় একসঙ্গে দেখা যাবে বাদশা-সুলতানকে!

এ বছর ঈদের সময় বিগ বাজেটের বিগ ব্যানারে রিলিজ করবে দুটো ছবি। যেখানে ফের প্রতিদ্বন্দ্বিতার মুখে আসবেন শাহরুখ খান-সালমান খান। শোনা গিয়েছে, শাহরুখ খানের ‘রইস’ আর সালমান খানের ‘সুলতান’ একই দিনে মুক্তি পাবে। কিন্তু যেটা সব থেকে বড় খবর তা হল, শাহরুখ খান নাকি সালমান খানের ‘সুলতানে’ ক্যামিও করতে চলেছেন!

জানা যায়, কিছুদিন আগে শাহরুখ খান সুলতানের সেটে সালমান খান ও ফারহা খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যখন তিনি সুলতানের সেটে যান, তখন সালমান খানের সঙ্গে শাহরুখ খানের কথাবার্তার কিছু দৃশ্য সুলতানের টিম মেম্বাররা ক্যামেরাবন্দী করেন।

সুলতান ছবিতে একটি দৃশ্য আছে, যেখানে দেখা যাচ্ছে যে, সালমান কোনও একজন সেলিব্রিটির সঙ্গে দেখা করছেন। তাই সুলতান টিম ঠিক করে যে শাহরুখ খানের সঙ্গে সালমান খানের কথা বলার ওই দৃশ্য সুলতান ছবিতে ব্যবহার করা হবে। তবে তা সত্যিই বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে সুলতান টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

x

Check Also

ফারাক্কার ৫০ বছর: পানি, প্রকৃতি ও সার্বভৌমত্বের প্রশ্নে নতুন করে আলোচনায় লংমার্চের চেতনা

এমএনএ প্রতিবেদক ফারাক্কা লংমার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা বলেছেন, অর্ধশতক পেরিয়েও ফারাক্কা ইস্যু ...