Don't Miss
Home / অর্থনীতি / আরেক দফা সোনার দাম বাড়ল

আরেক দফা সোনার দাম বাড়ল

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : মাত্র এক সপ্তাহের ব্যবধানে আরেক দফা সোনার দাম বাড়ল। এ নিয়ে চলতি বছরে তৃতীয় দফায় সোনার দাম বাড়ানো হলো। এবার সব ধরনের সোনার দর ভরিতে বেড়েছে এক হাজার ২২৪ টাকার মতো। রুপার দাম ভরিতে এবারও ৫৮ টাকার বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ বৃহস্পতিবার দুপুরে সোনা ও রুপার দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস। সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দর কার্যকর হবে আগামী শনিবার থেকে।

গত বছরে অন্তত ৯ দফা সোনার দাম ওঠানামা করেছিল। এর মধ্যে ছয়বারই দর কমে আর বাড়ে তিনবার। অবশ্য বছরেরর শেষ দিকে দু’দফায় দাম কমেছিল।

এরপর নতুন বছরের শুরুতে গত ১১ জানুয়ারি সোনার দাম ভরিতে এক হাজার ২০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। দ্বিতীয় দফায় গত ৪ ফেব্রুয়ারি সোনার দর ভরিতে বাড়নো হয় ১ হাজার ২২৫ টাকার মতো; দুই দিন পর ৬ ফেব্রুয়ারি থেকে সেটি কার্যকর হয়।

Gold

আসছে শনিবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) প্রতিভরি সোনা বিক্রি হবে ৪৪ হাজার ৯৬৫ টাকায়। এতদিন এর দাম ছিল ৪৩ হাজার ৭৪০ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের দাম ভরিতে ৪১ হাজার ৬৪০ টাকা থেকে ৪২ হাজার ৮৬৫ টাকা ও ১৮ ক্যারেটের দর ভরপ্রতি ৩৪ হাজার ৯৯২ টাকা থেকে বাড়িয়ে ৩৬ হাজার ২১৬ টাকা করা হয়েছে।

তাছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৫ হাজার ১৩৫ টাকা; এতদিন ছিল ২৩ হাজার ৯১১ টাকা।

আর ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার ভরি হবে এক হাজার ৪৯ টাকা। আগামীকাল শুক্রবার পর্যন্ত ভরিপ্রতি তা বিক্রি হবে ৯৯১ টাকায়।

x

Check Also

১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনসহ একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

এমএনএ প্রতিবেদক জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ ...