Don't Miss
Home / হোম স্লাইডার / আশুলিয়া থেকে চার মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার
আশুলিয়া
আশুলিয়া

আশুলিয়া থেকে চার মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার

এমএনএ আঞ্চলিক ডেস্কঃ ঢাকার আশুলিয়া থেকে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ চার মামলার আসামি মো. হযরত আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার বাসাইদ এলাকায় অভিযান চালায়ে তাকে গ্রেপ্তার করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অটোরিকশাচালক শহিদুল ইসলাম শহীদ সাভারের রাজাসন এলাকায় ভাড়া বাসায় থেকে ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত বছরের ১০ জুন সন্ধ্যায় গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাসায় ফেরেননি শহীদ। এতে স্ত্রী লাইলি বেগম শহীদের ব্যবহৃত মোবাইলফোনে কল করলে বন্ধ পান। পরদিন সকালে লাইলি বেগম ফেসবুকের মাধ্যমে জানতে পারেন সাভারের আনন্দপুর সিটিলেনের একটি খালি প্লটের মধ্যে একটি মরদেহ পাওয়া গেছে। পরে মরদেহ শনাক্ত করেন তিনি। এ ঘটনায় লাইলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি ডাকাতিসহ হত্যা মামলা করেন।

র‌্যাব জানায়, আইনশৃঙ্খলা বাহিনী আমীর হোসেন বাবু (২৫) নামে একজন আসামিকে গ্রেপ্তার করে। বাবু আদালতে ডাকাত দলের নেতা মো. হযরত আলীসহ অন্যান্য আসামিদের সম্পৃক্ত করে শহিদুল ইসলাম শহীদকে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে র‌্যাব অভিযান চালিয়ে হযরত আলীকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে হযরত আলী ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি একজন পেশাদার খুনি ও সক্রিয় ডাকাত দলের সর্দার। সাভারের আনন্দপুর সিটিলেন এলাকায় প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে ১৬ লাখ টাকা ডাকাতির ঘটনায়ও অভিযুক্ত। তার নামে সাভার মডেল থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে ও অন্যটির তদন্ত প্রক্রিয়াধীন। গ্রেফতার হযরত আলীকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...