Don't Miss
Home / আন্তর্জাতিক / ইউক্রেনের ট্যাংক মেরামত কারখানায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
কারখানায়

ইউক্রেনের ট্যাংক মেরামত কারখানায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি ট্যাংক মেরামত কারখানায় আঘাত হেনেছে রাশিয়ার ইস্কান্দার মিসাইল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনের মাইকোলাইভ শহরে গত ১০ দিনে পশ্চিমা দেশগুলো থেকে সরবরাহ করা ১০টি হাউইটজার কামান এবং ২০টি সামরিক যান ধ্বংস করেছে রুশ বাহিনী।

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগার ও জ্বালানি ডিপো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। আকাশ ও ভূমি থেকে ছোড়া উচ্চ-নির্ভুল অস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্ব দোনবাসের ক্রেমেনচুক এবং লাইসিচানস্কে অঞ্চলে অবস্থিত ওই তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে হামলা চালানো হয়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...