Don't Miss
Home / হোম স্লাইডার / ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে
স্থলবন্দর

ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে শনিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল আজহার ছুটি শেষে আজ শনিবার থেকে বন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি চিঠির মাধ্যমে ভারতীয় রফতানিকারকসহ সংশ্লিষ্ট সব দফতরকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হলেও সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু ছিল। এ সময় আমদানিকারকরা বন্দরের ভেতরে আটকে পড়া পণ্য খালাস করতে পেরেছে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...