Don't Miss
Home / হোম স্লাইডার / এ দেশে যোগ্যতার মূল্যায়ন হয় না: মিষ্টি
মাহমুদউল্লাহ

এ দেশে যোগ্যতার মূল্যায়ন হয় না: মিষ্টি

এমএনএ খেলাধুলা ডেস্কঃ মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বকাপ স্বপ্ন শেষ- এটাই এখন বাস্তবতা। তবে এ নিয়ে চলছে বিস্তর আলোচনা ও বিতর্ক। কেউ বলছেন বিসিবির সিদ্ধান্ত সঠিক হয়নি, রিয়াদকে দলে রাখা উচিত ছিল। আবার কেউ বলছেন, রিয়াদ ফর্মে নেই, বিসিবির সিদ্ধান্ত সঠিক।আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের বাংলাদেশ দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ।

তাকে বাদ দিয়েই বুধবার (১৪সেপ্টেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমন। ঘোষিত এই দলে চমকের দেখা মিলেছে দুটি- অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়া আর নাজমুল হোসেন শান্তর জায়গা পাওয়া।

সংবাদ সম্মেলনে রিয়াদকে বিশ্বকাপ দলের বাইরে রাখা হয়েছে সবার সিদ্ধান্তে- তেমনটিই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। কিন্তু তার সেই ব্যাখা নিয়ে চলছে তর্ক-বিতর্ক। এবার সেই কথার যুদ্ধে শামিল হলেন মাহমুদউল্লাহ রিয়াদের সহধর্মিণী জান্নাতুল কাওসার মিষ্টি।

অনেকটা রাগ আর ক্ষোভ মেশানো কষ্ট নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে মিষ্টি জানান, এ দেশে যোগ্যতার মূল্যায়ন হয় না।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল‍্যায়ন হয় না, হবেও না!

রিয়াদের স্ত্রীর এমন পোস্টের কমেন্টে বেশিরভাগ ক্রিকেটপ্রেমী রিয়াদকে দলে না রাখায় হতাশ হয়েছেন বলে জানাচ্ছেন। অনেকে প্রশ্ন তুলেছেন নির্বাচকদের যোগ্যতা নিয়েও।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...