Don't Miss
Home / হোম স্লাইডার / কাবা শরিফের নতুন গিলাফ পরানো হবে হজের দিন

কাবা শরিফের নতুন গিলাফ পরানো হবে হজের দিন

এমএনএ রিপোর্ট : সম্প্রতি মক্কা শরিফের গভর্নর প্রিন্স খালেদ বিন ফায়সাল আল সৌদ কাবা শরিফের জন্য তৈরি নতুন গিলাফ মসজিদুল হারামের ইমাম শায়খ আবদুর রহমান আস সুদাইসসহ কাবা শরিফের সিনিয়র তত্ত্বাবধায়কদের কাছে হস্তান্তর করেছেন।

আগামী ৯ জিলহজ (১১ সেপ্টেম্বর) হজের দিন পবিত্র দুই মসজিদের খাদেম এবং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের নেতৃত্বে কাবার গিলাফ পরিবর্তনের কথা রয়েছে।

Gilafকাবা শরিফের গিলাফকে কিসওয়া বলা হয়। এটি প্রস্তুত করতে নয় মাস সময় লেগেছে। কিসওয়া পশমি কাপড়ে স্বর্ণের সুতোর এমব্রয়ডারি দিয়ে বানানো হয়। এটা মক্কায় স্থাপিত বিশেষ কারখানায় প্রস্তুত করা হয়।

এবারে গিলাফ তৈরিতে ৬৭০ কেজি সিল্ক কাপড় ব্যবহৃত হয়েছে। উন্নতমানের এই সিল্ক আমদানি করা হয়েছে ইতালি ও সুইজারল্যান্ড থেকে। সেই কাপড়ে প্রায় ১২০ কেজি খাঁটি স্বর্ণ ও রৌপ্যের সুতোয় হাত দিয়ে গিলাফে নকশার কাজ করা হয়।

অনেক হজপালনকারি হজের সময় কিসওয়ার অংশবিশেষ কেটে বাড়িতে নিয়ে যায়। ওই ছেঁড়া অংশ মেরামতের জন্য আলাদা রক্ষণাবেক্ষণ টিম রয়েছে। তারা দ্রুত ছেঁড়া অংশ মেরামত করে থাকে।

পুরনো কিসওয়াকে টুকরো টুকরো কেটে ফেলা হয় এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় অতিথি ও প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়।

এবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে। পাঁচ দিনব্যাপী বিশ্বের সবচেয়ে বৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠান ৯ Gilaf-2সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ১৪ সেপ্টেম্বর।

সুষ্ঠুভাবে হজ আয়োজন সম্পন্নের জন্য সৌদি আরব সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। হজের মূল আনুষ্ঠানিকতার জায়গা মিনা, মোজদালিফা আর আরাফার ময়দান এখন হজ কার্যের জন্য পুরোপুরি প্রস্তুত।

ইতোমধ্যে সেসব স্থানে নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। সারাদেশ থেকে নিরাপত্তা কর্মীরা মিনা প্রান্তরে সমবেত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকার নিয়ন্ত্রণ ভার গ্রহণ করেছে। নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা রাখা হয়েছে।

সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বয়েজ স্কাউট, রেড ক্রিসেন্টসহ সব প্রতিষ্ঠানের কর্মীরা নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়েছেন। যাতে কোনোরূপ দুর্ঘটনা না ঘটে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি নিরলসভাবে কাজ করছে।

ট্যাগ : মক্কা শরীফ, গিলাফ, কিসওয়া, কাবা শরিফের, সৌদি আরব
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...