Don't Miss
Home / আন্তর্জাতিক / কিম জং উন করোনায় আক্রান্ত ট্রাম্পের সুস্থতা কামনা করলেন
কিম জং উন

কিম জং উন করোনায় আক্রান্ত ট্রাম্পের সুস্থতা কামনা করলেন

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা কামনা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

শুক্রবার ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার প্রতি সহানুভূতি জানিয়ে ও তাদের সুস্থতা কামনা করে একটি বার্তা পাঠান কিম। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা (কেসিএনএ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কিমের আন্তরিক প্রত্যাশা, মার্কিন প্রেসিডেন্ট দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তারা নিশ্চিতভাবে করোনাকে জয় করবেন। তিনি তাদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিওবার্তায় বলেন, আমি খুবই ভালো বোধ করছি। করোনা আক্রান্ত হওয়ার পর শুক্রবার তিনি প্রথমবারে মতো কোনো বার্তা দিলেন।

করোনা আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বর্তমানে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন।

হোয়াইট হাউস বলছে, করোনা সংক্রমিত হওয়ায় কয়েকদিন হাসপাতালে কাটাতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। তার চিকিৎসায় পরীক্ষামূলক ওষুধ ব্যবহার করছেন চিকিৎসকেরা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...