Don't Miss
Home / আন্তর্জাতিক / ক্রিমিয়ায় গুলিতে রুশ সাংবাদিক স্বেতলানা বাবায়েভা নিহত
স্বেতলানা বাবায়েভা

ক্রিমিয়ায় গুলিতে রুশ সাংবাদিক স্বেতলানা বাবায়েভা নিহত

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ রুশ-অধিকৃত ক্রিমিয়ার সামরিক প্রশিক্ষণ গ্রাউন্ডে গুলি দুর্ঘটনায় রুশপন্থী এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। তাঁর নাম স্বেতলানা বাবায়েভা। ক্রেমলিন-সমর্থিত শীর্ষস্থানীয় মিডিয়া গ্রুপের হয়ে কাজ করছিলেন স্বেতলানা।

ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগ দেওয়া কর্মকর্তা এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে রুশ ওই সাংবাদিকের প্রাণহানির কথা বলা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রসিয়া সেগোদনিয়া মিডিয়া গ্রুপের ব্যুরো প্রধান ছিলেন তিনি।

রসিয়া সেগোদনিয়ার সহযোগী সংস্থা ও রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি গতকাল শুক্রবার জানিয়েছে, সামরিক প্রশিক্ষণ গ্রাউন্ডে শুটিং অনুশীলনের সময় লক্ষ্যচ্যুত একটি বুলেট লেগে বাবায়েভা নিহত হয়েছেন।

এ ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু জানানো হয়নি। ক্রেমলিনপন্থী ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বাবায়েভার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

ক্রিমিয়ায় নিযুক্ত রুশ গভর্নর সের্গেই আকসিওনভ ওই সাংবাদিকের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...