ঘন কুয়াশায় শাহজালালে উড়োজাহাজ ওঠানামা বন্ধ
Posted by: News Desk
January 13, 2020
এমএনএ রিপোর্ট : ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজের ওঠানামা বন্ধ রয়েছে। এদিকে ঘন কুয়াশার কারণে গতকাল রবিবার দিবাগত রাত সোয়া ৩টা থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ।
বিমানবন্দর সূত্র জানায়, গতকাল রবিবার দিবাগত রাত ৩টা ১১ মিনিটে জেদ্দার উদ্দেশে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়। এরপর ঘন কুয়াশায় কারণে আর কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। অপরদিকে বিমানের বিজি ০৮৭ ফ্লাইট কুয়ালালামপুর থেকে ঢাকায় আসছিল, কিন্তু সেটি কলকাতায় অবতরণ করেছে। কারণ একই, ঘন কুয়াশা।
১০০ মিটারে নেমে এসেছে বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি)। এটি ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করতে পারে।
তবে এ অবস্থা অল্প সময়ের মধ্যেই কেটে যাবে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
এ দিকে দুইদিন পর রাজধানীর আকাশে আজ সকালে রোদের দেখা মিলেছে। শীতের তীব্রতাও গত দুই দিনের তুলনায় কম। আবহাওয়াবিদরা বলছেন, দেশের কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও সারাদেশেই আবহাওয়ার অবস্থার কিছুটা উন্নতি হবে।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, ‘আজকের আবহাওয়া সারাদিন শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। পূর্বাঞ্চলে কুয়াশা আছে, একটু পর হয়তো হালকা কুয়াশা থাকবে। তবে আগের দুই দিনের চেয়ে অবস্থার উন্নতি হবে। আর রংপুর বিভাগ, রাজশাহী, নওগাঁ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা – এসব অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ আছে।’
বন্ধ উড়োজাহাজ শাহজালালে ঘন কুয়াশায় ওঠানামা 2020-01-13