Don't Miss
Home / আজকের সংবাদ / চিত্রনায়িকা বর্ষা আবারও মা হচ্ছেন

চিত্রনায়িকা বর্ষা আবারও মা হচ্ছেন

এমএনএ বিনোদন ডেস্ক : আবারও সন্তানের মা হচ্ছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা বর্ষা। সম্প্রতি এ খবরটি নিজেই জানিয়েছেন বর্ষা। আসছে নভেম্বরের প্রথম সপ্তাহে দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসছে বলে ফেসবুকে জানান তিনি।

এবার অনন্তের চাওয়া তিনি যেন ছেলের বাবা হন। এদিকে বর্ষা মেয়ের মুখে মা ডাক শুনতে চান।

বর্ষা বলেন, আমি কিন্তু প্রথমবারও মেয়ের মা হতে চেয়েছিলাম। কিন্তু আল্লাহতায়ালা আমাদের একটি সুস্থ সন্তান উপহার দিয়েছেন। প্রথমবারের মতো এবারও আমি মেয়েই চাইব। তবে একটা জিনিস সবচেয়ে বেশি চাইব তা হচ্ছে, ছেলেমেয়ে যাই হোক না কেন একটা সুস্থ সন্তানই যেন আল্লাহতায়ালা উপহার দেন।

এদিকে আজ বৃহস্পতিবার ঘরে নতুন অতিথির আগমনের খবর নিয়ে ফেসবুকে একটি পোস্টও দেন বর্ষা। ফেসবুকে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ আই ডিড ইট অ্যাগেইন। অনেক গর্বিত মনে হচ্ছে, আমি আবার মা হতে চলেছি। আল্লাহর দোয়ায় আর আপনাদের ভালোবাসায় সব ঠিক থাকলে আসছে নভেম্বরে আমাদের দ্বিতীয় সন্তানের মুখ দেখব। সবাই আমার জন্য দোয়া করবেন।

এ প্রসঙ্গে বর্ষা বলেন, আরিজ এখন বেশ বড় হয়েছে। কথা বলতে পারে। তার জন্য একজন সঙ্গী দরকার বলে মনে করেছি আমরা। তাই দ্বিতীয় সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। নভেম্বরে ডেলিভারির তারিখ দিয়েছে ডাক্তার। আশা করছি সুস্থভাবেই আমাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ নভেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষার প্রথম সন্তান আরিজের জন্ম হয়। কথা ছিল আরিজ কিছুটা বড় হলে তাদের নতুন ছবি ‘দ্য স্পাই’ এর কাজ শুরু করবেন। সেভাবে প্রস্তুতিও নিয়েছেন।

কিন্তু এরই মধ্যে দ্বিতীয় সন্তান আগমনের খবরে এ ছবির কাজ আবার কবে নাগাদ শুরু হবে সেটা এখনও স্পষ্ট নয়। তবে শিগগিরই এ ব্যাপারে ঘোষণা দেবেন বলে জানিয়েছেন অনন্ত।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...