Don't Miss
Home / হোম স্লাইডার / জিডিপিতে বাংলাদেশের প্রবৃদ্ধি বিশ্বে সবার ওপরে : অর্থমন্ত্রী

জিডিপিতে বাংলাদেশের প্রবৃদ্ধি বিশ্বে সবার ওপরে : অর্থমন্ত্রী

এমএনএ অর্থনীতি রিপোর্ট : গত ১০ বছরে জিডিপিতে কারেন্ট প্রাইস মেথডে (চলতি বাজার মূল্য) বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার ওপরে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি বিষয়টি অবহিত করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে শুরু করে ২০১৯ পর্যন্ত এই দশ বছরে জিডিপিতে কারেন্ট প্রাইস মেথডে (চলতি বাজার মূল্য) বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার ওপরে রয়েছে।

 

‘দ্য স্পেক্টেটর ইনডেক্স’ কর্তৃক প্রকাশিত বিশ্বের ২৬টি শীর্ষ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের তথ্যের ভিত্তিতে এ বিষয়টি তুলে ধরেন অর্থমন্ত্রী।

এতে বলা হয়, বাংলাদেশের প্রবৃদ্ধি শতকরা ১৮৮ ভাগ এবং অন্যান্য দেশের মধ্যে চীন ১৭৭, ভারত ১১৭, ইন্দোনেশিয়া ৯০, মালয়েশিয়া ৭৮, অস্ট্রেলিয়া ৪১ এবং ব্রাজিল ১৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে।

এ অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে সমগ্র জাতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে খুব সহসাই বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে আরও জোরালো দৃষ্টান্ত স্থাপন করবে।

বাংলাদেশের এ অগ্রগতি ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী সকলকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। অর্থনৈতিক খাতে আরও শক্তিশালী অর্জনের মাধ্যমে অচিরেই বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্য অর্জন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মুস্তফা কামাল।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...