Don't Miss
Home / আজকের সংবাদ / জীবনের নতুন অধ্যায়ে নেইমারকে মেসির শুভকামনা

জীবনের নতুন অধ্যায়ে নেইমারকে মেসির শুভকামনা

এমএনএ স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও নেইমারের মধ্যকার বন্ধুত্বের কথা কারো অজানা নয়। তাইতো পিএসজিতে জীবনের নতুন অধ্যায়ে নেইমারকে শুভকামনা জানিয়েছেন বন্ধু লিওনেল মেসি।

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বার্সেলোনায় আসার পর মেসির সাথে সম্পর্কের রসায়নটাও দারুণ জমে ওঠে। লুইস সুয়ারেজ এবং নেইমারকে নিয়ে মেসি গড়ে তোলেন বিখ্যাত এমএসএন জুটি। নেইমারের পিএসজিতে যাওয়ার কারণে সেই জুটি ভাঙন ধরলো। আজ বুধবার অনুশীলনে এসে সতীর্থদের বিদায় জানিয়েছেন পিএসজিতে যোগ দেয়ার পথে থাকা নেইমার। এর কয়েক ঘণ্টা পর আবেগঘন বার্তায় নেইমারকে বিদায় জানান মেসি।

নেইমারকে বিদায় জানাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামকেই বেছে নেন মেসি। সেখানে এক ভিডিওতে কিং লিও লেখেন, ‘এটি অত্যন্ত আনন্দের যে, তোমার মতো বন্ধুর সঙ্গে কয়েকটা বছর কাটিয়েছি। তোমার জীবনের নতুন অধ্যায়ে তোমাকে শুভকামনা জানাই। দেখা হবে; বন্ধু।’

বার্সেলোনাকে বিদায় জানানোর পর ন্যু-ক্যাম্পও ছেড়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাতটায় লন্ডনের বিমানে চড়েন নেইমার। সেখান থেকেই হয়তো পিএসজির সঙ্গে চুক্তি সম্পন্ন করতে প্যারিসের বিমান ধরবেন এই ব্রাজিলিয়ান সেনসেশন। এর আগে আজ বুধবার সকালে সতীর্থদের বিদায় জানান ব্রাজিলের নাম্বার টেন।

নেইমারের রিলিজ ক্লজের ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করে তাকে কিনে নিতে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২,১১৮ কোটি টাকা। নেইমারের এজেন্ট ও তার বাবা নেইমারের সিনিয়রের বোনাস কমিশন এবং ট্যাক্স মিলিয়ে অর্থের পরিমাণ গিয়ে ঠেকবে ৩০০ মিলিয়ন ইউরোতে।

২০১৩ সালে বার্সেলোনায় যোগ দিয়ে এই চার বছরে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট আটটি শিরোপা জিতেন নেইমার। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পিছনে থেকে তৃতীয় হন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...