Don't Miss
Home / আজকের সংবাদ / ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞাও স্থগিত

ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞাও স্থগিত

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ছয়টি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞাও আটকে দিয়েছে দেশটির একটি আদালত।

স্থানীয় সময় ১৬ মার্চ আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই হাওয়াই অঙ্গরাজ্যের এক ফেডারেল বিচারক ট্রাম্পের এই নির্বাহী আদেশকে আটকে দেন। খবর বিসিসির

স্থগিতাদেশের পর ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প এক প্রতিক্রিয়ায় বলেন, দরকার হলে তিনি এ নিয়ে সুপ্রিম কোর্টে এ লড়বেন।

গতকাল বুধবার রাতে হাওয়াই ফেডারেল কোর্টের বিচারক ডেরিক ওয়াটসন এই আদেশ দেন।

ডেরিকের স্থগিতাদেশের পর টেনেসির ন্যাশভিলে এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘বিপদের আভাস পরিষ্কার, আইন পরিষ্কার, আমার নির্বাহী আদেশের প্রয়োজনীয়তা পরিষ্কার’।

তিনি আরও জানান, আমেরিকানদের নিরাপদ রাখার লক্ষ্যে এই দেশে কে আসবে কে আসবে না তা নিয়ন্ত্রণের কর্তৃত্ব তার রয়েছে।

আদালতের আদেশে বলা হয়, ছয় মুসলিমপ্রধান দেশের নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা সম্বলিত ওই নির্বাহী আদেশের ফলে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে। এর ওপর অর্থনীতি অনেকাংশেই নির্ভরশীল।

আদালতের এই আদেশের বিরুদ্ধে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, ‘বিষয়টি যতদূর পর্যন্ত নেয়া যায় আমি যাব এবং শেষ পর্যন্ত আমরাই বিজয়ী হতে যাচ্ছি।’

চলতি বছরের ২৭ জানুয়ারিতে প্রথম সাতটি মুসলিমপ্রধান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। পরে সিয়াটলের একটি আদালত ওই নিষেধাজ্ঞা স্থগিত করেন।

ভ্রমণ বিষয়ক ট্রাম্পের প্রথম নির্বাহী আদেশে সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও, ৬ মার্চ জারি করা দ্বিতীয় দফার আদেশে ইরাককে বাদ দেয়া হয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ ছয়টি হল- ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

নতুন আদেশ অনুযায়ী, এই দেশগুলোর ওপর ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা ও শরণার্থীদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ রাখা হয়েছে ১২০ দিন।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...