Don't Miss
Home / হোম স্লাইডার / ডট বাংলা ডোমেইন নিবন্ধন বিজয় দিবস থেকে

ডট বাংলা ডোমেইন নিবন্ধন বিজয় দিবস থেকে

এমএনএ সাইটেক ডেস্ক : মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের দিন ১৬ ডিসেম্বর অর্থাৎ চলতি বছরের বিজয় দিবসে যাত্রা শুরু করছে বহুল প্রত্যাশার ডট বাংলা ডোমেইন। ডট বাংলা ডোমেইন বাংলা ভাষাকে বিশ্বের দরবারে আরেক ধাপ ওপরে নিয়ে যাবে প্রত্যাশাও ব্যক্ত করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডট বাংলা ডোমেইন চালুর ঘোষণা তিনি।

তারানা হালিম বলেন, ডট বাংলা ডোমেইনের জন্য সার্ভার তৈরি আছে। অটোমোশনের কাজ চলছে। মূল্যের খসড়া তৈরি হয়েছে। জনবল তৈরির কাজ চলছে। পরিচালনায় নিয়োজিত বোর্ড অনুমোদনের পর ব্যবহারকারীদের চার্জ জানানো হবে।

তিনি আরও জানান, এর মাধ্যমে বাংলাভাষা শক্তিশালী হবে। বাংলা ভাষায় কনটেন্ট তৈরিকারীদের ব্যবসার সুযোগ তৈরি হবে।

dot-bangla-domain-2প্রতিমন্ত্রী বলেন, ডট বাংলা ডোমেইন ব্যবহারের নীতিমালা তৈরির কাজ চলছে। প্রস্তাবনা অনুযায়ী বছরে চার্জ হবে ৫শ’টাকা। ব্যক্তিগত সাইটের জন্য ১০ হাজার টাকা। প্রথম পর্যায়ে ২ বছরের জন্য সাবস্ক্রাইব করতে হবে।

বাংলাদেশের জন্য ইন্টারনেট করপোরেশন অব অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নম্বর (আইসিএএনএন) বোর্ডের স্বীকৃত দুটি ডোমেইনের একটি হল ডট বিডি (.bd), অন্যটি ডট বাংলা (.বাংলা)। বিটিসিএলের হিসাবে বর্তমানে ডট বিডির সক্রিয় নিবন্ধন সংখ্যা ৩৬ হাজার ৫০০।

গত ৫ অক্টোবর বাংলাদেশের জন্য ডট বাংলা ডোমেইনের বরাদ্দ চূড়ান্ত করা হয়। বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিওন একই ডোমেনের আবেদন করেছিল।

ডোমেইন কোনো একটি রাষ্ট্রের জাতীয় পরিচিতি হিসেবেও কাজ করে। যেমন ডট ইউকে ডোমেইন নামের কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে বোঝা যাবে, সেটি যুক্তরাজ্যের ওয়েবসাইট। তেমনি ডট বাংলা বল ইউনিকোড দিয়ে স্বীকৃত বাংলা ভাষার বাংলাদেশি ডোমেইন।

ট্যাগ : ডট বাংলা, ডোমেইন, নিবন্ধন, বিজয় দিবস,
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...