Don't Miss
Home / হোম স্লাইডার / ডট বাংলা ডোমেইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডট বাংলা ডোমেইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএনএ সাইটেক ডেস্ক : ডট বাংলা (.বাংলা) ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার ৩১ ডিসেম্বর দুপুরে সরকারি বাসভবন গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এই ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন।

dot-bangla-domain-2ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ সময় উপস্থিত ছিলেন। এখন থেকে ডট বাংলা ডোমেইনটির সার্ভিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। এটি ডট বিডির মতো বাংলাদেশের নিজস্ব দ্বিতীয় ডোমেইন সিস্টেম।

ডট বাংলা এই ভাষার ক্ষেত্রে আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি। ডট বাংলা ডোমেইন চালুর মাধ্যমে সারাবিশ্বে বাংলা ভাষাভাষী মানুষ ইন্টারনেটে নিজের ভাষায় প্রবেশ করতে পারবেন। বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিওনও ডট বাংলার জন্য আবেদন dot-bangla-domainকরেছিল।

এর আগে আইসিএএনএন ডট বিডি অথবা বিডি হিসেবে বাংলাদেশের জন্য অপর একটি ডোমেইন বরাদ্দ দেয়। এখন থেকে বাংলা বাংলাদেশের নিজস্ব ইউনিকোড ডোমেইন লেভেল। বাংলা ওয়েব সাইটের জন্য এটা দ্বিতীয় শীর্ষ পযার্য়ের কান্ট্রি ডোমেইন (টিএলডি)।

বিটিসিএল সূত্রে জানা যায়, বিডির নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ৩৬ হাজার ৫শ’তে পৌঁছেছে। গ্রাহকরা বাংলা ফন্টে বিটিসিএল. বাংলা টাইপ করে বিটিসিএল’র ওয়েব সাইটে (ডব্লিউডব্লিউডব্লিউ.বিটিসিএল.কম.বিডি) যেতে পারেন।

এর ফলে ইন্টারনেটে বাংলা ভাষা ব্যবহার বৃদ্ধিসহ বাংলা কনটেন্ট তৈরি উৎসাহিত হবে। এ ছাড়া ডট বাংলা ডোমেইন সর্বস্তরের বাংলা ভাষা প্রচলনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। ডট বাংলা ডোমেইনটির মূল্য নির্ধারণ হবে বোর্ড সভায়। তবে প্রাথমিকভাবে ডট বাংলা ডোমেইন সাবস্ক্রিপশন চার্জ এক বছরের জন্য এর মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা এবং বিশেষ শব্দের ডোমেইন নাম ১০ হাজার টাকা।

ট্যাগ : ডট বাংলা, ডোমেইনের, উদ্বোধন, করলেন, প্রধানমন্ত্রী
x

Check Also

শনিবার ১০টা পর্যন্ত ৭ ফ্লাইটে ২,৮১২ হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন

এমএনএ প্রতিবেদক শনিবার সকাল পর্যন্ত হজযাত্রার প্রথম দিনের অগ্রগতি বেশ জোরেশোরেই শুরু হয়েছে। উদ্বোধনের পর ...