Don't Miss
Home / হোম স্লাইডার / ‘তালাশ’ একটি প্রেমসম্পর্কীয় সমসাময়িক সিনেমার গল্প : বুবলী
বুবলী

‘তালাশ’ একটি প্রেমসম্পর্কীয় সমসাময়িক সিনেমার গল্প : বুবলী

এমএনএ বিনোদন ডেস্কঃ ‘তালাশ’ সম্পর্কে বলতে গিয়ে ছবিটির নায়িকা বুবলী জানান, ‘তালাশ’ প্রেমসম্পর্কীয় সিনেমা। যারা কোনও না কোনোভাবে এ সম্পর্কে জড়িয়েছেন, তাদের জন্য এ সিনেমা। এটা একটি সমসাময়িক সিনেমার গল্প।

সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় নায়িকা বুবলী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা ভালবেসেছেন, কিংবা যারা জীবনে ব্যর্থ হয়েছেন, সফল হয়েছেন তাদের সবার জন্য এই সিনেমাটি। এছাড়া যারা মিউজিক ভালোবাসেন তাদের কাছে ছবিটি খুব ভালো লাগবে। আমরা অনেকে ভালোবেসে কাজটি করেছি। আমার মতে, সৈকত নাসির খুব স্মার্ট একজন পরিচালক। দর্শকদের আহ্বান করবো প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখুন। যদি ভালো না লাগে তাহলে গঠনমূলক সমালোচনা করুন।’

সৈকত নাসির বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক প্রত্যাশা। এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিজেদের সর্বোচ্চ করেছেন। বাকিটা দর্শক হলে যাওয়ার পর বুঝতে পারবেন।’

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নির্মাতা শাহীন সুমন, মোস্তাফিজুর রহমান মানিক, আসাদ জামান, জাকির হোসেন রাজু, চিত্রনায়িকা বুবলীসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

আগামী শুক্রবার (১৭ জুন) দেশের প্রায় ৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘তালাশ’। এখানে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত আদর আজাদ। এর মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন তারা।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...