Don't Miss
Home / হোম স্লাইডার / তিতাস নদী দখল ও দূষণের প্রতিবাদে নবীনগরে মানববন্ধন
নবীনগর

তিতাস নদী দখল ও দূষণের প্রতিবাদে নবীনগরে মানববন্ধন

এমএনএ ফিচার ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদী দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নবীনগর লঞ্চঘাট টার্মিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নবীনগর উপজেলা নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন নোঙরের আহ্বায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নোঙরের সভাপতি মো.শামীম আহমেদ, সাধারণ সম্পাদক এড.খালেদা মুন্নি, নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাব, মো. নূরে আলম, বিএনপি নেতা মো. হুমায়ুন কবিরসহ এলাকার সুধী সমাজের নেতৃবৃন্দরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, তিতাস নদী দখল ও দূষণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ও নদীখননের নামে তামাসা না করে নদীর সীমানা নির্ধারণ করে নদী খনন করাসহ পৌর এলাকার ময়লা নদীতে না ফেলার জোর দাবী জানান।

– মোঃ শাহীন মিয়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...