Don't Miss
Home / হোম স্লাইডার / দুই দিনেই ‘কাবালি’র আয় ১০০ কোটি

দুই দিনেই ‘কাবালি’র আয় ১০০ কোটি

এমএনএ বিনোদন ডেস্ক : মুক্তির দ্বিতীয় দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করে রেকর্ডের জন্ম দিল দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত আলোচিত সিনেমা ‘কাবালি’।

এর আগে গত ৬ জুলাই মুক্তি পাওয়া বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘সুলতান’ ছবিটি দুই দিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করে শত কোটি রুপি আয়ের রেকর্ডটি স্পর্শ করে!

৯০ কোটি ব্যয়ে নির্মিত ভারতের সুপারস্টার অভিনেতা রজনীকান্তের আলোচিত সিনেমা ‘কাবালি’ মুক্তির প্রথম দিনে শুধু ভারতেই আয় করে সাড়ে ৪২ কোটি রুপি। যা ভারতীয় সিনেমায় সর্বকালের ইতিহাসে রীতিমত রেকর্ড। আর বিশ্বব্যাপী ছবিটি আয় করে ১২ Kabaliকোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনেই প্রায় ছাপ্পান্ন কোটি রুপি আয় করতে সমর্থ হয় ছবিটি।

মুক্তির প্রথম দিনেই বক্স অফিস মাতিয়ে দেয়ার পর এবার দ্বিতীয় দিনেও রেকর্ডের জন্ম দিল ভারতের দক্ষিণী সুপারস্টার অভিনেতা রজনীকান্তের আলোচিত সিনেমা ‘কাবালি’। শুধু ভারতেই নয়, মালয়েশিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ আমেরিকায়ও সমানতালে বাণিজ্য করেছে ছবিটি। তবে প্রথম দিনের তুলনায় উত্তর প্রদেশে প্রথম দিন থেকে কিছুটা পিছিয়ে গেছে।

রজনীকান্ত, রাধিকা আপ্তে এবং ধানসিকা অভিনীত ‘কাবালি’ শুক্রবার ভারতে বিভিন্ন অঞ্চেলের প্রায় ৪০০০ সিনেমা হলে ‍মুক্তি পেয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি পেয়েছে প্রায় ১০০০ প্রেক্ষাগৃহে। সব মিলিয়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি সিনেমা হলেও মুক্তি পাওয়া ছবিটি মুক্তির দ্বিতীয় দিনে ১০০ কোটিরও বেশি আয় করায় সদ্য মুক্তি পাওয়া বলিউডের আলোচিত সিনেমা ‘সুলতান’-কেও টেক্কা দিল।

অন্যদিকে মুক্তির আগেই ছবিটির নির্মাণ খরচ উঠিয়ে নিয়েছে ‘কাবালি’। প্রযোজকের মতে তার ছবিটি মুক্তির আগেই অন্তত ২০০ কোটি রুপি আয় করতে সমর্থ হয়। এরমধ্যে হিন্দি ভার্সনে মুক্তি বাবদ সাড়ে ১৫ কোটি রুপি, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ তেলেঙ্গানা, তামিল নাড়ুসহ স্যাটালাইট ও অডিও সত্ত্ব বাবদ প্রায় দেড়শো কোটি রুপি আয় করে ছবিটি।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...